শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৫ পিএম, ২০২৩-০২-০৭
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ‘চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর’ এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সিরাজগঞ্জে শুরু হলো দুই দিনব্যাপী সাহিত্যমেলা।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংদস সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোখলেছুর রহমান আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক করুণা রানী সাহা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় লেখকদের স্বরচিত কবিতা, গল্প ও নাটক থেকে পাঠ। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ ডিসি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোশকতায় ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী সাহিত্যমেলার প্রথম দিনে আলোচনা, প্রবন্ধ পাঠ, স্থানীয় লেখকদের পরিবেশনায় গল্প, কবিতা, নাটক থেকে পাঠ, বিকেলে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে আলোচনা, সিরাজগঞ্জ জেলার ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতি এবং কবিতা, ছড়া ও পুথি সাহিত্য নিয়ে দুপি প্রবন্ধ পাঠ, দুপুরে লেখক কর্মশালা ও সন্ধ্যায় জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited